চলমান অস্থিতিশীল পরিস্থিতির আলোকে ঢাকায় ভারতীয় হাইকমিশন এবং চট্টগ্রাম, সিলেট ও খুলনায় ভারতীয় সহকারী হাইকমিশনগুলিতে নাগরিক এবং শিক্ষার্থীদের জন্য ২৪ ঘণ্টা জরুরি যোগাযোগ নম্বর স্থাপন করেছে। শিক্ষার্থী ও নাগরিকদের যেকোনো প্রয়োজনে উক্ত নাম্বারগুলোতে ফোন দিয়ে সহায়তা চাইতে বলা হয়েছে।
ভারতীয় হাই কমিশন, ঢাকা : +880-1937400591 (এছাড়াও হোয়াটসঅ্যাপে) ভারতের সহকারী হাইকমিশন, চট্টগ্রাম: +880-1814654797 / +880-1814654799 (এছাড়াও হোয়াটসঅ্যাপে), সিলেট: +880-1313076411 (হোয়াটসঅ্যাপে), খুলনা: +880-1812817799 (এছাড়াও হোয়াটসঅ্যাপেও) যোগাযোগ করতে বলা হয়েছে।
বার্তা সংস্থা এএনআইয়ের সংবাদে বলা হয়েছে, ভারত সরকার বাংলাদেশের সার্বিক পরিস্থিতির ওপর নজরদারি চালিয়ে যাচ্ছে। কাজেই বাংলাদেশে অবস্থিত ভারতের সকল নাগরিককে ভ্রমণ পরামর্শ মেনে চলার ও জরুরি সহায়তার প্রয়োজন হলে হাইকমিশন বা সহকারী হাই কমিশনে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।