প্রতিবেদনে আরও বলা হয়, শেখ হাসিনা ও তার সঙ্গীদের বহনকারী সামরিক পরিবহন উড়োজাহাজটি ভারতের রাজধানী নয়াদিল্লির কাছের হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করে। তখন সবাই ছিলেন পুরোপুরি দুর্দশাগ্রস্ত। বর্তমানে তারা বিমানঘাঁটির কাছের একটি নিরাপদ স্থানে অবস্থান করছেন।
আর সেখানটায় নিয়োজিত প্রটোকল কর্মকর্তারা হাসিনা ও তার সঙ্গীদের কাপড়চোপড়সহ নিত্যব্যবহার্য জিনিসপত্র কিনতে সহায়তা করেছেন। সেই সঙ্গে ঘটনার আকস্মিক ধাক্কা ও চাপ থেকে বের হতে শেখ হাসিনাকে সাহায্য করছেন ভারতের সংশ্লিষ্ট নিরাপত্তা ও প্রটোকল কর্মকর্তারা।