জাতিসংঘ মহাসচিব আরও বলেন, ‘আমার আশঙ্কা হচ্ছে— বিশ্ব ঘুমের ঘোরে (স্বপ্ন) একটি বৃহত্তর যুদ্ধের ঝুঁকি দেখছে না; বরং সেটি তাদের চোখের সামনেই তৈরি হচ্ছে।’
প্রায় বছরব্যাপী চলমান ইউক্রেন-রাশিয়া সংঘাত সাম্প্রতিক সপ্তাহগুলোতে এসে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। বিশেষ করে ইউক্রেনের পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের সেনাদের মধ্যে তীব্র লড়াই চলছে। গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ শুরু করে রাশিয়া।
দোনেৎস্ক প্রদেশের গভর্নর পাভলো কিরিলেঙ্কো সোমবার বলেছেন, পূর্বাঞ্চলীয় এলাকাগুলোর দখল নিতে রাশিয়ান বাহিনী নতুন ইউনিট যুক্ত করেছে। তারা আমাদের শহর ও গ্রামগুলো নিশ্চিহ্ন করে দিচ্ছে। ফলে এই অঞ্চলে বিরাজ করছে চরম উত্তেজনা।
জাতিসংঘ মহাসচিব এদিন ইউক্রেন-রাশিয়া সংঘাত ছাড়াও ইসরাইল-ফিলিস্তিন উত্তেজনা, আফগানিস্তান, মিয়ানমার, শাহেল অঞ্চল ও হাইতি পরিস্থিতি নিয়ে কথা বলেন।
‘জাতিসংঘ চার্টারের অধীনে প্রত্যেকটি দেশ যদি তাদের বাধ্যবাধকতাগুলো পূর্ণ করত, তা হলে শান্তির অধিকার নিশ্চিত হতো,’ বলেন গুতেরেস।