কালো পোশাক পরে কেউ ৩২ নম্বরে এলে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। আন্দোলনকারীদের হাতে লাঠি-সোটা দেখা গেছে।
আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর সদস্যরা ৩২ নম্বরের সামনে অবস্থান করছেন। আরও বেশ কিছু পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্য মেট্রো শপিংমল মোড়ে অবস্থান নেন।
সড়কে বাস, রিকশা, সিএনজিসহ সকল প্রকার যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সেনাবাহিনীর টহল দেখা গেছে। মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশ রয়েছে।
ভারত থেকে শেখ হাসিনা ১৫ আগস্ট শোক পালন করতে সারা দেশ থেকে নেতাকর্মীদের ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হওয়ার আহ্বান জানান। সজীব ওয়াজেদ জয় তার মায়ের পক্ষে ফেসবুকে এ কর্মসূচির ঘোষণা দেন। এ অবস্থায় ১৫ আগস্ট ঘিরে সংঘাতের আশঙ্কা করছেন কেউ কেউ।