সমাধান কী? নিজের সেই পোস্টে সে ইঙ্গিত দিয়ে কৃতি লিখেছেন, এ রকম অন্যায়ের দ্রুত বিচার, কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। তার থেকেও বড় কথা সঠিক মূল্যবোধ এবং আদর্শের চেতনায় মানুষকে উদ্বুদ্ধ না করলে কোনো কিছুই বদলাবে না।
শেষবাক্যে তোপ দাগার মতো প্রশ্ন করে কৃতি লিখেছেন, আমাদের ন্যূনতম নিরাপত্তা যেখানে প্রশ্নের মুখে, সেখানে আমরা কি সত্যিই স্বাধীন?
চলতি বছর কৃতিকে দেখা গেছে দুটি সিনেমায়। শহিদ কাপুরের সঙ্গে ‘তেরি বাতো মে উল্টা জিয়া’ ও টাবু, কারিনা কাপুরের সঙ্গে ‘ক্রু’ ছবিতে। দুটি ছবিই ব্যবসায়িকভাবে সাফল্যের মুখ দেখেছে।