ইরানের সাবেক সামরিক কর্মকর্তা কাসেম সোলাইমানি এবং তেহরানে হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের পর দেশটির গোয়েন্দা সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। এর পরিপ্রেক্ষিতে সংসদে ইন্টেলিজেন্স মন্ত্রণালয়ের সাফল্যের গল্প তুলে ধরার চেষ্টা করেছেন খাতিব।
উল্লেখ্য, ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মন্ত্রিসভার জন্য প্রস্তাবিত ১৯জনকে নিয়ে এখন সংসদে বিতর্ক চলছে। আগামী ২১ আগস্ট আনুষ্ঠানিকভাবে পেজেশকিয়ানের মন্ত্রিসভার ব্যাপারে আস্থা ভোট হবে।