calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সিসিক মেয়রের নামে মামলা সিলেটে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সিসিক মেয়রের নামে মামলা সিলেটে

সিলেটে সাংবাদিক এটিএম তুরাব ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুদ্র সেনের মৃত্যুর ঘটনায় পৃথক দুটি মামলায় আসামি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে। এর মধ্যে একটি মামলায় সিলেট...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: সোমবার, ১৯ আগস্ট ২০২৪ • দুপুর ০১:০৭
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৪৭ বার পঠিত

সোমবার (১৯ আগস্ট) সকাল ১১ টায় সাবেক স্বরাষ্ট্র মন্ত্রীসহ ১৮ জনের নামোল্লেখসহ দুই থেকে আড়াইশজনের বিরুদ্ধে নিহত সাংবাদিক এটিএম তুরাবের ভাই আবুল আহসান মো. আযরফ অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন। আদালত শুনানি শেষে মামলার এফআইআর করার নির্দেশ দিয়েছেন। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর, পিআরও, সাবেক কাউন্সিলর ও ছাত্রলীগের সশস্ত্র ক্যাডারদের আসামি করা হয়েছে। 


এদিকে সিলেটে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখসহ ৭৬ জনের নামোল্লেখসহ দুই থেকে তিনজনের বিরুদ্ধে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আরেকটি মামলা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাফিজুল ইসলাম। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুদ্র সেনের মৃত্যুর ঘটনায় এ মামলা করেন তিনি। 

নিহত সাংবাদিক এটিএম তুরাবের ভাই আবুল আহসান মো. আযরফ বলেন, আমরা ন্যায় বিচার চাই। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীদের আসামি করেছি। গত ৫ আগস্ট বন্দরবাজারে আমার ভাইকে গুলি করে হত্যা করা হয়। বাদী পক্ষের আইনজীবী আবদুর রউফ জানান, আদালত মামলা গ্রহণ করে এফআইআরের নির্দেশ দিয়েছেন।

tag ট্যাগ: #সিলেট