calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / আস্থা হারিয়েছেন মমতার ওপর
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

আস্থা হারিয়েছেন মমতার ওপর

ভারতের পশ্চিমবঙ্গে কলকাতার আর জি কর মেডিকেল কলেজে ধর্ষণ ও হত্যার শিকার চিকিৎসকের বাবা-মা বলেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা হারিয়ে ফেলেছেন তারা। পুলিশ যে কায়দায় মামলাটি সামলাচ্ছে, তা দেখে আস্থা...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪ • দুপুর ১২:৫১
history আপডেট: ২ বছর আগে
timer ৯ মিনিট পড়ার সময়
visibility ৬৫ বার পঠিত


facebook sharing button
twitter sharing button
linkedin sharing button
blogger sharing button
pinterest sharing button
sharethis sharing button
ধর্ষণ-হত্যার শিকার চিকিৎসকের বাবা-মা জানালেন
মমতার ওপর আস্থা হারিয়েছেন
   
প্রকাশ: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ২:৩৪ এএম  (ভিজিট : ১২৬)
ভারতের পশ্চিমবঙ্গে কলকাতার আর জি কর মেডিকেল কলেজে ধর্ষণ ও হত্যার শিকার চিকিৎসকের বাবা-মা বলেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা হারিয়ে ফেলেছেন তারা। পুলিশ যে কায়দায় মামলাটি সামলাচ্ছে, তা দেখে আস্থা নষ্ট হয়েছে তাদের। এনডিটিভিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন তারা। ওই সংবাদমাধ্যম জানিয়েছে, বিজেপির পক্ষ থেকেও মমতার পদত্যাগের দাবি তোলা হয়েছে।

ভুক্তভোগী চিকিৎসকের বাবার মতে, কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই) অন্তত চেষ্টা করছে। তার দাবি, তিনি তার মেয়ের ডায়েরির একটি পৃষ্ঠা সিবিআইকে দিয়েছেন। তবে সেখানে কী লেখা আছে, তা এনডিটিভিকে জানাননি।

৯ আগস্ট ভোরে আর জি কর হাসপাতালের চার তলায় নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয় বলে জানাজানি হয়। ৩৬ ঘণ্টার কাজের পালা শেষ করার পর ওই চিকিৎসক ফাঁকা একটি সেমিনার কক্ষে একা বিশ্রাম নিতে গিয়েছিলেন। হাসপাতালটিতে চিকিৎসকদের জন্য আলাদা কোনো বিশ্রামকক্ষ ছিল না। সম্ভবত তিনি সেখানে ঘুমাতে গিয়েছিলেন। পরদিন সকালে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। তার পরনে পোশাকের অংশবিশেষ ছিল।

রাজ্য সরকারের তদন্তের ব্যাপারে জানতে চাইলে হত্যাকাণ্ডের শিকার নারী চিকিৎসকের বাবা বলেন, ‘আগে তার (মমতা বন্দ্যোপাধ্যায়) ওপর আমার পূর্ণ আস্থা ছিল। তবে এখন আর নেই। তিনি ন্যায়বিচার চাইছেন, কিন্তু তার জন্য তিনি কী বলছেন? তিনি এর দায়িত্ব নিতে পারেন, তিনি কিছুই করছেন না। রাজ্য সরকার বলছিল, তারা ন্যায়বিচার চায়। কিন্তু সাধারণ মানুষ যখন একই কথা বলছিলেন, তখন তারা তাদের আটক করল।’

এনডিটিভি জানিয়েছে, চিকিৎসকের বাবা কলকাতায় ফুটবল সমর্থকদের ওপর লাঠিপেটার ঘটনার কথা সরাসরি উল্লেখ করেননি। তবে তিনি সেটিকেই ইঙ্গিত করেছেন বলে মনে করা হচ্ছে। আর জি কর হাসপাতালে ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে কিছু ফুটবল-সমর্থক ‘উই ওয়ান্ট জাস্টিস’ সেøাগান দেওয়ার পর তাদের লাঠিপেটা করা হয়।

এ ঘটনায় প্রধান সন্দেহভাজন সঞ্জয় রায় কলকাতা পুলিশের একজন স্বেচ্ছাসেবক। তিনি আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশচৌকিতে মোতায়েন ছিলেন এবং হাসপাতালের সব বিভাগে তার প্রবেশাধিকার ছিল। 

সিসিটিভি ফুটেজের ভিত্তিতে সঞ্জয়কে গ্রেফতার করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, যে ভবনে চিকিৎসককে হত্যার ঘটনা ঘটেছে, সেখানে তিনি ঢুকেছিলেন। চিকিৎসকের মরদেহের পাশ থেকে একটি ব্লুটুথ হেডসেট উদ্ধার হয়েছে, যেটি ফুটেজে সঞ্জয়ের গলায় দেখা গেছে। তার ফোনের সঙ্গে ওই হেডসেট পেয়ারড (সংযোগ) করা ছিল। 

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, পুলিশের জিজ্ঞাসাবাদ শুরু হওয়ার পরপরই সঞ্জয় রায় অপরাধের স্বীকারোক্তি দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, সঞ্জয় নির্বিকারভাবে পুলিশকে বলেছেন, ‘আপনারা চাইলে আমাকে ফাঁসিতে ঝোলাতে পারেন।’ 

তবে ওই চিকিৎসকের বাবা বলেছেন, তার মেয়ের ওপর সম্ভবত কেবল একজন ব্যক্তি হামলা করেনি, আরও কেউ জড়িত আছে। ‘আমরা শুরু থেকেই এটা বলে আসছি। এমবিবিএস চিকিৎসকসহ আমরা যেসব মানুষের সঙ্গে কথা বলেছি, তারা সবাই এ ব্যাপারে সম্মত হয়েছেন যে একজন মানুষের পক্ষে এতটা ক্ষতি করা সম্ভব নয়,’ বলেন চিকিৎসকের বাবা। নারী চিকিৎসকের বাবার মতে, পুরো ঘটনায় সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, যারা তার মেয়ের নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত ছিলেন, তারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। ওই নারী চিকিৎসকের মা রাজ্যের অন্য বাসিন্দাদের জন্য কিছু পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত সব স্কিম, কন্যাশ্রী স্কিম, লক্ষ্মী স্কিম পুরোটাই মিথ্যা। যারা এই স্কিমগুলোর সুবিধা পেতে চান, তারা সুবিধা নেওয়ার আগে দয়া করে দেখুন, বাড়িতে আপনার লক্ষ্মী নিরাপদ কি না। এনডিটিভিকে মেয়ে হারানো বাবা বলেন, আমাদের সন্তান যখন রাস্তায় থাকত, তখন বাবা-মা হিসেবে আমরা যতটা না উৎকণ্ঠায় থাকতাম, সে কর্মস্থলে পৌঁছালে অতটা দুশ্চিন্তা করতাম না। তাকে স্কুলে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও সাধারণত এমনটাই বোধ হতো। শৈশবে যখন সে গেটের ভেতর ঢুকত, তখন আমরা স্বস্তি বোধ করতাম।

মমতার পদত্যাগ দাবি: সোমবার দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘বিনাশকারী’ আখ্যা দিয়ে তার পদত্যাগ দাবি করেছে। বিজেপি বলেছে, ভয়াবহ এই ঘটনার পর লোকজন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম পরিবর্তন করে ‘নির্মমতা বন্দ্যোপাধ্যায়’ করেছে। সোমবার দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি জানান। বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখন মমতা বিনাশকারী হয়ে উঠেছেন। নিজ অপকর্মের মাধ্যমে নারীদের মর্যাদা ধূলিসাৎ করেছেন, যিনি চিকিৎসক হিসেবে সমাজের সেবা করছিলেন।
tag ট্যাগ: #মমতা