calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ফখরুলের আহ্বান শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে ভারতের প্রতি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ফখরুলের আহ্বান শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে ভারতের প্রতি

আইনী প্রক্রিয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ ফিরিয়ে দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২০ আগস্ট) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪ • দুপুর ০১:৩৬
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৬২ বার পঠিত

এ সময় তিনি বলেন, বিপ্লবের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ভারত সেই স্বৈরাচারকে আশ্রয় দিয়েছে। ভারত গণতন্ত্রের প্রতিশ্রুতি রক্ষা করেনি বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। শেখ হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছে। বিচারের জন্য তাকে আইনের হাতে তুলে দিতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ শেখ হাসিনার অপরাধকে ছোট করে দেখে না। জাতিকে সে ১৮ লাখ কোটি টাকা ঋণে আবদ্ধ করে দিয়ে গেছে। পাচার হয়ে গেছে প্রায় ১০০ বিলিয়ন ডলার। হাসিনা সরকার সব ধরনের ডিস্ট্রিবিউশান প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচন নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের উত্তরে তিনি জানান, এই সরকার গণঅভ্যুত্থান পরবর্তী সরকার। এই সরকারের বয়স হয়েছে মাত্র ১১ দিন। আর এই কয়দিনে তারা যেসব পদক্ষেপ নিয়েছে তা প্রসংশার দাবিদার। সব জায়গা থেকেই জঞ্জাল দূর করতে হবে। তাদের কাজ সব ঠিক করে প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দেয়া। একটি সঠিক সুন্দর নির্বাচন করার জন্যও সময় দরকার বলেও জানান তিনি।

tag ট্যাগ: #শেখ হাসিনা