calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / নতুন হুঁশিয়ারি মস্কোর ন্যাটোর প্রতি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

নতুন হুঁশিয়ারি মস্কোর ন্যাটোর প্রতি

ইউক্রেন যুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোভুক্ত দেশগুলোর নতুন করে কোনো সংশ্লিষ্টতার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছে মস্কো। রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, ইউক্রেন যুদ্ধে ন্যাটোভুক্ত দেশগুলো এর...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ৮ ফেব্রুয়ারি ২০২৩ • দুপুর ০১:৪৬
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৭৯ বার পঠিত


গতকাল মঙ্গলবার মস্কোয় বসে রাশিয়ার পদস্থ সেনা কর্মকর্তাদের সাথে এক ভার্চুয়াল বৈঠকে একথা বলেন শোইগু।

তিনি বলেন, কিয়েভের কাছে পশ্চিমা সমরাস্ত্র সরবরাহ ইউক্রেন যুদ্ধে ন্যাটোভুক্ত দেশগুলোকে সরাসরি জড়িয়ে ফেলেছে। এ অবস্থা চলতে থাকলে এ যুদ্ধ অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাত্রা করবে এবং এর ভয়াবহ বিস্তার ঘটবে।

রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমেরিকা ও মিত্র দেশগুলো ইউক্রেন যুদ্ধকে যতটা সম্ভব দীর্ঘায়িত করার চেষ্টা করছে। এ লক্ষ্যে তারা কিয়েভকে সমরাস্ত্র দেয়ার পাশাপাশি রুশ ভূমি দখল করার জন্য ইউক্রেনকে উস্কানি দিচ্ছে। ন্যাটোকে এ ‘ধ্বংসাত্মক’ তৎপরতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন শোইগু।

tag ট্যাগ: #1111