calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ভয়াবহ বিস্ফোরণ,ভারতের অন্ধ্রপ্রদেশেনিহত ১৭ জন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ভয়াবহ বিস্ফোরণ,ভারতের অন্ধ্রপ্রদেশেনিহত ১৭ জন

ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের আনাকাপল্লেতে একটি ফার্মা কোম্পানিতে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ৪১ জন।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪ • সকাল ১১:১২
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৫ বার পঠিত

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, অচ্যুতাপুরম বিশেষ অর্থনৈতিক অঞ্চলে একটি এসসেন্টিয়া কোম্পানির প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আহতদের চিকিৎসার জন্য এনটিআর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, কর্মীরা যখন মধ্যাহ্নবিরতিতে খাওয়াদাওয়া করছিলেন, সেই সময়ই বিস্ফোরণের ঘটনা ঘটে।

জেলা কালেক্টর বলেছেন, কোনো চুল্লি বিস্ফোরণ থেকে এ ঘটনা ঘটেনি। কর্মকর্তাদের ধারণা, বিদ্যুৎ সংযোগ থেকে কোথাও আগুন লেগেছে। ওই প্ল্যান্টে দুই শিফটে প্রায় ৩৮০ জন কর্মচারী কাজ করেন।

স্থানীয় সময় দুপুর সোয়া ২টার দিকে মধ্যাহ্নভোজের সময় ওই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলের বেশ কিছু ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের পর চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়েছে।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু আজ ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং তিনি জেলা কালেক্টর ও পুলিশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন। মুখ্যমন্ত্রী তদন্তের নির্দেশ দিয়েছেন এবং তিনি বলেছেন, প্রত্যেককে ঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

আগুন নেভাতে ছয়টি দমকল ইঞ্জিন মোতায়েন করা হয়েছে এবং লোকজনকে উদ্ধারের জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সহায়তা চাওয়া হয়েছে। জেলা কালেক্টর জানিয়েছেন, ওই ইউনিটের ভেতরে আটকে পড়া ১৩ জনকে উদ্ধার করা হয়েছে।

tag ট্যাগ: #ভারত #নিহত