calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / হাঁটু পানি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

হাঁটু পানি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে টানা বৃষ্টি এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সড়কের চট্টগ্রামমুখী লেন হাঁটুপানিতে তলিয়ে গেছে। এর ফলে যানবাহন চলাচলে ব্যাপক সমস্যা দেখা দিয়েছে এবং ৫ কিলোমিটার এলাকায়...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪ • সকাল ১১:৫৩
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৮৮ বার পঠিত

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট আরও দীর্ঘ হচ্ছে, ফলে চালক ও যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন। বৃহস্পতিবার (২২ আগস্ট) ভোর থেকে এই যানজট শুরু হয় এবং এখনও অব্যাহত রয়েছে।

জানা গেছে, নবগ্রাম রাস্তার মাথা থেকে চৌদ্দগ্রাম বাজার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়ক পানিতে ডুবে গেছে। সড়ক ডুবে যাওয়ায় যানবাহন চলাচলে ধীরগতি সৃষ্টি হয়েছে, যা ৫ কিলোমিটার দীর্ঘ যানজটের কারণ হয়ে দাঁড়িয়েছে।

কাভার্ডভ্যান চালক এমদাদ মিয়া জানান, সকাল ৬টায় চৌদ্দগ্রামে যানজটের কবলে পড়েন। কালির বাজারের পর সড়কে হাঁটুপানি থাকায় গাড়ি চালানো কঠিন হয়ে পড়েছে এবং যানজটের কারণে সমস্যা হচ্ছে।

প্রাইভেটকার চালক জাকির হোসেন বলেন, মহাসড়কে হাঁটুপানি দেখে তিনি অবাক হয়েছেন। জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাচ্ছেন এবং ছোট গাড়ি নিয়ে মহাসড়কে না যাওয়ার পরামর্শ দিয়েছেন।

হানিফ পরিবহনের বাস চালক কামাল উদ্দিন বলেন, এক কিলোমিটার সড়ক অতিক্রম করতে প্রায় ৪০ মিনিট লেগেছে। সড়কে পানি থাকলে যানজট আরও বাড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

মিয়া বাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম লোকমান হোসাইন বলেন, মহাসড়কে পানির কারণে যানবাহন চলাচলে ধীরগতি সৃষ্টি হয়েছে। যানজট কমানোর জন্য হাইওয়ে পুলিশ কাজ করছে।