বুধবার (২১ আগস্ট) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এ তথ্য জানিয়েছে।
গত ১১ জুন ২২ হাজার ৩৩ জন প্রার্থীকে এমপিওভুক্ত শিক্ষকদের শূন্য পদে প্রাথমিকভাবে নির্বাচন করেছিল এনটিআরসিএ। এর মধ্যে ১৯ হাজার ৫৯৮ জন চাকরি পেতে সনদ জমা দিয়েছিলেন; যাদের মধ্যে ১২ জনের নিবন্ধন সনদ ভুয়া হিসেবে চিহ্নিত হয়।

এনটিআরসিএ জানিয়েছে, বাকি ১৯ হাজার ৫৮৬ জন প্রার্থীকে পুলিশ বা নিরাপত্তা ভেরিফিকেশন কার্যক্রম চলমান অবস্থায় নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। ভেরিফিকেশন প্রতিবেদনে নিয়োগ সুপারিশপ্রাপ্ত প্রার্থী অনুপযুক্ত হলে তার সুপারিশপত্র তাৎক্ষণিকভাবে বাতিল হয়ে যাবে।
আরও জানানো হয়, নির্ধারিত লিংকে (http://103.230.104.210:8088/ntrca/c5/app/login.php) প্রবেশ করে শিক্ষক নিয়োগের আবেদনের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রার্থীরা চূড়ান্ত সুপারিশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রার্থীরা নিয়োগ সুপারিশের এসএমএস পাবে। চূড়ান্ত সুপারিশপত্র ডাউনলোড করে প্রার্থীরা আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যোগদান করতে পারবেন।