calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / মার্কিন সিনেটর ডিক ডারবিন বাংলাদেশ সফরে আসছেন।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

মার্কিন সিনেটর ডিক ডারবিন বাংলাদেশ সফরে আসছেন।

আগামী সপ্তাহে বাংলাদেশ সফর করতে পারেন মার্কিন সিনেটের মেজরিটি হুইপ ডিক ডারবিন। সফরসূচি অনুযায়ী ২৬ আগস্ট ঢাকায় আসতে পারেন ডারবিন।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪ • রাত ০৯:৩৬
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৬০১ বার পঠিত

ডিক ডারবিন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পুরনো বন্ধু।

সফরকালে অধ্যাপক ইউনূস, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যম প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করবেন তিনি।

শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সময় এটাই হবে কোনো মার্কিন রাজনীতিবিদের প্রথম বাংলাদেশ সফর।

স্প্রিংফিল্ডের ডেমোক্রেট ডিক ডারবিন ইলিনয় রাজ্যের ৪৭তম মার্কিন সিনেটর ও সিনিয়র সিনেটর এবং দ্বি-পক্ষীয় কংগ্রেসনাল প্রতিনিধি দলের আহ্বায়ক।

সিনেট ডেমোক্রেটদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থান সিনেট মেজরিটি হুইপ হিসেবে কাজ করেন ডিক।

২০০৫ সাল থেকে প্রতি দু’বছর পর পর ডেমোক্রেটিক সহকর্মীদের সমর্থন পেয়ে এই দায়িত্বে আছেন সিনেটর ডারবিন।

ডারবিন সিনেট জুডিশিয়ারি কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন এবং বরাদ্দ ও কৃষি কমিটিতে বসেন।

১৯৯৬ সালের ৫ নভেম্বর মার্কিন সিনেটে নির্বাচিত হন ডারবিন। এরপর ২০০২, ২০০৮, ২০১৪ ও ২০২০ সালে পুনরায় নির্বাচিত হন তিনি। তার দীর্ঘকালীন বন্ধু ও পরামর্শদাতা মার্কিন সিনেটর পল সাইমনের অবসর গ্রহণের ফলে শূন্য হওয়া আসনে দায়িত্ব পান তিনি

সূত্র : ইউএনবি