calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৭ পুণ্যার্থীর প্রাণহানি নেপালে।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৭ পুণ্যার্থীর প্রাণহানি নেপালে।

ভারত থেকে নেপালে যাওয়া পুণ্যার্থীবাহী একটি বাস নদীতে পড়ে অন্তত ২৭ জন প্রাণ হারিয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৬ জন। তাদেরকে উদ্ধার করে নেপালের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ২৪ আগস্ট ২০২৪ • দুপুর ১২:২২
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৭০ বার পঠিত

নেপালে কর্মকর্তারা জানিয়েছেন, বাসে ৪৩ জন যাত্রী ছিল। বাসটি নেপালের পোখরা থেকে পাহাড়ি রাস্তা দিয়ে রাজধানী কাঠমাণ্ডু যাচ্ছিল। সেসময় এটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি রাস্তা থেকে গড়িয়ে তানাহুন জেলার মারস্যাংদি নদীতে পড়ে যায়। খবর টাইমস অব ইন্ডিয়ার।

দুর্ঘটনাস্থল থেকে পূণ্যার্থীদের উদ্ধার করে হেলিকপ্টারে করে তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় হতাহতদের বেশির ভাগই ভারতের মাহারাষ্ট্র রাজ্যের।

দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা গেছে, বাসটি একটি পাহাড়ি ঢালের নিচে খরস্রোতা নদীর ধারে পড়ে আছে। উদ্ধার কর্মীরা ধ্বংসাবশেষের মধ্যে বেঁচে থাকা যাত্রীদের খুঁজছেন। নেপালের সেনাবাহিনীর একটি হেলিকপ্টার ও একটি চিকিৎসক দল দুর্ঘটনাস্থলে পাঠিয়েছে।

তানাহুন জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা দীপকুমার রায়ার উদ্ধৃতি দিয়ে এএনআই বার্তা সংস্থা বলেছে, বাসটির নাম্বারপ্লেটে লেখা ছিল ইউপি এফটি ৭৬২৩। গাড়িটি নিবন্ধন করা আছে ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে।

শুক্রবার (২৪ আগস্ট) সকালে বাসটি ভারত থেকে নেপালের উদ্দেশ্যে যাত্রা করে। নিহতদের মধ্যে ৬ বছরের একটি মেয়ে শিশুও ছিল।

ভারতের মহারাষ্ট্র রাজ্যের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ বলেছেন, বাসের দুর্ঘটনাকবলিত যাত্রীদের বেশির ভাগই এই রাজ্যের বাসিন্দা।

নেপালে পোখারা থেকে কাঠমান্ডু যাওয়ার বাস রুট ভারতীয় পর্যটক ও তীর্থযাত্রীদের কাছে খুবই জনপ্রিয়। সড়ক ও যানবাহন রক্ষণাবেক্ষণের দুর্বল ব্যবস্থাপনা এবং পার্বত্যাঞ্চলে সরু রাস্তার কারণে নেপালে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

গত জুলাইয়ে ভূমিধসে দুটি যাত্রীবাহী বাস ত্রিশূলী নদীতে পড়ে কয়েক ডজন যাত্রী নিখোঁজ হয়েছিলেন।

tag ট্যাগ: #নেপাল