calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / জার্মানি তে একটি শহরের প্রতিষ্ঠাবার্ষিকীতে এলোপাতাড়ি ছুরিকাঘাত, নিহত ৩
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

জার্মানি তে একটি শহরের প্রতিষ্ঠাবার্ষিকীতে এলোপাতাড়ি ছুরিকাঘাত, নিহত ৩

জার্মানির জোলিঙ্গেন শহরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক উৎসবে দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে তিনজন নিহত হয়েছেন।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ২৪ আগস্ট ২০২৪ • দুপুর ১২:২৪
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৫০ বার পঠিত

স্থানীয় সময় শুক্রবার (২৩ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে দেশটির পশ্চিমাঞ্চলের শহরটিতে এ হতাহতের ঘটনা ঘটে।

শিল্পসমৃদ্ধ জোলিঙ্গেন শহরের ৬৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি উৎসবে যোগ দিয়েছিলেন সেখানকার কয়েক হাজার বাসিন্দা। সেখানেই হামলাটি চালানো হয়। হামলায় আহত আরও চার জনের অবস্থা গুরুতর।

জার্মান সংবাদপত্র ‘বিল্ড’ এক প্রতিবেদনে জানিয়েছে, উৎসবে আসা লোকজনের ওপর একজন হামলাকারী এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন এতে অন্তত তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। হামলাকারীকে আটক করা যায়নি।

হামলাকারোকে ধরতে হেলিকপ্টার নিয়ে অভিযান শুরু করেছে জার্মান পুলিশ। নগর কর্তৃপক্ষ লোকজনকে ফ্রনহফ মার্কেট এলাকা ছেড়ে যেতে বলেছে। সন্দেহভাজনকে খুঁজতে স্পেশাল টাস্ক ফোর্স অফিসারদের সঙ্গে নিয়ে ৪০টি কৌশলগত যানবাহন মোতায়েন করেছে।

তিন দিন ধরে চলার কথা ছিল এবং শহরটি প্রতি রাতে প্রায় ২৫ হাজার লোক সমাগমের অনুমান করা হচ্ছিল। শুক্রবারের ফ্রি ইভেন্টে কয়েক হাজার লোক ছিল। হামলার পর উৎসবটি বাতিল করা হয়েছে।