এর আগে শনিবার ভিডিও বার্তা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ সীমান্ত এলাকা থেকে দেওয়া ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ইউক্রেনকে ধ্বংস করতে চেয়েছিল রাশিয়া। কিন্তু যুদ্ধ এখন তাদের বাড়িতে প্রত্যাবর্তন করেছে।
এর আগে গত ৬ আগস্ট থেকে রাশিয়ার ভেতরে কুরস্ক এলাকায় হামলা চালিয়ে আসছে ইউক্রেন। জেলেনস্কি বলেন, ইউক্রেন আবার চমক দিয়েছে। রাশিয়া এবার বুঝবে প্রতিশোধ কী।