সোমবার ফেনী এলাকায় ক্ষতিগ্রস্ত রেল লাইন পরিদর্শন করেন রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী ও পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক নাজমুল ইসলামসহ অন্য কর্মকর্তারা। এরপরই আংশিকভাবে ট্রেন চালুর সিদ্ধান্ত আসে। বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খান।
তিনি জানান, ফেনী থেকে চট্টগ্রাম অভিমুখে ডাউন লাইনটি ট্রেন চলাচলের উপযোগী করা হয়েছে। চট্টগ্রাম থেকে ফেনী অভিমুখে আপ লাইনটি ট্রেন চলাচলের উপযোগী করতে আরো কয়েকদিন লাগবে।
পাশাপাশি চট্টগ্রাম থেকে জ্বালানি তেলবাহী ট্রেন এবং কন্টেইনার ট্রেনও চলাচল করবে।