এমন সময় ইসরায়েলি বাহিনী হামলা চালায় যখন মানুষ খাবারের জন্য অপেক্ষা করছিলেন। হামলায় নারী ও শিশুরা টুকরো টুকরো হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ইসরায়েলের সামরিক বাহিনী মধ্য গাজায় জাতিসংঘ পরিচালিত আল-জাউনি স্কুলে বোমা হামলা চালালে এসব মানুষের হতাহতের ঘটনা ঘটে।
ইসরায়েলের লাগাতার আগ্রাসনের কারণে হামলার শিকার স্কুলটিতে ফিলিস্তিনি শরণার্থী পরিবারগুলো আশ্রয় নিয়েছিল এবং স্কুলটি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। সূত্র : আলজাজিরা