calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / প্রধান উপদেষ্টা ব্যবসায়ীদের সঙ্গে সংলাপে বসছেন।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

প্রধান উপদেষ্টা ব্যবসায়ীদের সঙ্গে সংলাপে বসছেন।

দেশের অর্থনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ব্যবসায়ীদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ • বিকাল ০৩:১৫
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৩২ বার পঠিত

ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের উদ্যোগে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘ন্যাশনাল বিজনেস ডায়লগ’ শীর্ষক এ সংলাপে প্রধান অতিথি থাকবেন তিনি। এতে সভাপতিত্ব করবেন আইসিসি সভাপতি মাহবুবুর রহমান।


জাতীয় পর্যায়ের এই সংলাপে ব্যবসায়ীদের ১৫টি সংগঠনের উদ্যোক্তারা কথা বলবেন বলে জানা গেছে।


সংলাপে উপস্থিত থাকবেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, বিজিএমইএ, ডিসিসিআই, এমসিসিআই, এফআইসিসিআই, বিএবি, বিকেএমইএ, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের মতো সংগঠনের নেতা ও সদস্যরা।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির প্রেক্ষাপটে গত ৮ আগস্ট সন্ধ্যায় শপথ গ্রহণের মাধ্যমে দেশ পরিচালনার দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।


বৈষম্যবিরোধী আন্দোলন এবং অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর ১১ জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যায় এমনিতেই বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের ব্যবসা-বাণিজ্য; এর মধ্যে নতুন করে সমস্যা সৃষ্টি হয়েছে তৈরি পোশাক ও ওষুধশিল্প খাতে শ্রমিক অসন্তোষের কারণে। সাভারের আশুলিয়া ও গাজীপুরে প্রতিদিনই বন্ধ থাকছে শতাধিক কারখানা।