calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / মালদ্বীপের দুই নারী মন্ত্রীর পদত্যাগ।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

মালদ্বীপের দুই নারী মন্ত্রীর পদত্যাগ।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করা মালদ্বীপের দুই নারী মন্ত্রী পদত্যাগ করেছেন। যদিও তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন। মঙ্গলবার প্রেসিডেন্ট দপ্তরে পদত্যাগপত্র জমা দেন দুই মন্ত্রী মারিয়াম শিউনা...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ • বিকাল ০৩:৪৬
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৪৩ বার পঠিত

গত বছরের ডিসেম্বরে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ ভ্রমণে যান মোদি। ভ্রমণ শেষে দিল্লিতে ফিরে ভারত মহাসাগরের তীরে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ওই দ্বীপের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। সেখানে পরোক্ষভাবে ভারতীয়দের ভ্রমণের আহ্বান জানান।


ভারতের প্রধানমন্ত্রীর ওই পোস্ট দেওয়ার পরপরই তুমুল আলোচনা-সমালোচনা শুরু ‍হয় মালদ্বীপের সামাজিক যোগাযোগমাধ্যমে। দেশটির সাধারণ মানুষের পাশাপাশি ভারতের সমালাচনা ও মোদিকে কটাক্ষ করেন বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা ও মন্ত্রিসভার সদস্য।


প্রেসিডেন্ট মুইজ্জুর মন্ত্রিসভার তিন সদস্যের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মোদিকে বাজেভাবে কটাক্ষ করার অভিযোগ ওঠে। তারা হলেন মারিয়াম শিউনা, মালসা শরিফ ও মাহজুম মজিদ।


ভারতের প্রধানমন্ত্রীর প্রতি কটাক্ষ করে মন্তব্য করার অভিযোগে এই তিনজনকে চলতি বছরের জানুয়ারিতে বরখাস্ত করা হয়। ওই তিনজনের মধ্যে দুজন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন।