calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / নিহত ৩৮ ফিলিস্তিনি, গাজায় আবার ইসরায়েলের হামলা।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

নিহত ৩৮ ফিলিস্তিনি, গাজায় আবার ইসরায়েলের হামলা।

গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যাকায় ইসরায়েলি বিমান হামলাই ৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুরা রয়েছেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ • সকাল ১০:৪১
history আপডেট: ২ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৩৪ বার পঠিত

প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে একজন নারী ও একজন শিশু রয়েছেন। সেনাদের এ হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন।


আলজাজিরা জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় ৪১ হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। দেশটির এ হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৯৫ হাজারের বেশি মানুষ।


গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, সোমবার উপত্যাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। 


এক বিবৃতিতে গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, উত্তর গাজায় ইসরায়েলি সেনারা ছয় ফিলিস্তিনিকে হত্যা করেছে। এরমধ্যে তিনজন একটি বেসমারিক সমাবেশে বিমান হামলায় নিহত হয়েছেন


এতে আরও বলা হয়েছে, গাজায় ইসরায়েলি বিমান হামলায় দুই শিশু ও এক নারীসহ অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে দুটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় আরও অন্তত ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন।


ফিলিস্তিনি সংবাদমাধ্যম ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি সেনারা সাবরা সিটির পাশ্ববর্তী একটি এলাকায় বোমা হামলা চালিয়েছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন।


সিভিল ডিফেন্স আরও জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিসের আল-মাওয়াসিতে বাস্তুচ্যুতদের তাঁবুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েজেন।


জাতিসংঘের সংস্থাগুলো বলছে, ইসরায়েলি আগ্রাসনের ফলে গাজার ৯০ শতাংশ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া সেখানবার প্রায় পাঁচ লাখ মানুষ বিপর্যকর ক্ষুধার সম্মুখীন। এমনকি উপত্যকাটির বেশিরভাগ হাসপাতালও বন্ধ অবস্থায় রয়েছে।


উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। দেশটির এ হামলার জবাবে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে এ যুদ্ধ শুরু হয়। ক্রমেই তীব্র থেকে তীব্রতর রূপ নেয় যুদ্ধ।এরপর থেকে গাজার ওপর বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এমনকি তাদের হামলা থেকে রেহাই পায়নি হাসপাতাল,স্কুল, শরণার্থী শিবির , মসজিদসহ ধর্মীয় স্থাপনাও।