calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / আশুলিয়ার পোশাক কারখানায় প্রান ফিরেছে।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

আশুলিয়ার পোশাক কারখানায় প্রান ফিরেছে।

সাভারের আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে উৎপাদন ব্যাহত হওয়ায় আজ ছুটির দিনেও ১৪০০ পোশাক কারখানায় কাজ চলছে। শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজ করছেন বলে জানা গেছে।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ • সকাল ১১:০০
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৫৪ বার পঠিত

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম এ তথ্য নিশ্চিত করেন।


পুলিশ সুপার বলেন, টানা কয়েকদিন পোশাক খাতে শ্রমিক অসন্তোষের কারণে কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। তাই এক হাজার ৮৩৬টি পোশাক কারখানার মধ্যে এক হাজার ৪০০টি পোশাক কারখানায় শ্রমিকরা কাজ করছেন। ওইসব পোশাক কারখানায় উৎপাদন কাজ চলছে। তবে রেডিয়েন্ট নামে একটি পোশাক কারখানায় শ্রমিকরা কাজে গেলেও ম্যানেজমেন্টের লোক না আসায় এখন কর্মবিরতি পালন করছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এছাড়া যেকোনো পরিস্থিতি মোকাবিলায় শিল্প পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।


প্রসঙ্গত, টানা ১৫ দিনের বেশি সময় ধরে শিল্পাঞ্চল আশুলিয়ায় বিভিন্ন দাবি নিয়ে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ পোশাক রপ্তানিকারক ও প্রস্তুতকারক সমিতি (বিজিএমইএ) কয়েক দফায় কারখানার মালিক, শ্রমিক রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে বৈঠক ও শ্রমিক সমাবেশ করেছে। তবে গত সপ্তাহের তুলনায় এ শিল্পখাতে চলতি সপ্তাহে অবস্থার উন্নতি হয়েছে।