calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / মহাকাশে চীনের নতুন ৬ স্যাটেলাইট।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

মহাকাশে চীনের নতুন ৬ স্যাটেলাইট।

চীন একদিনে ছয়টি নতুন স্যাটেলাইট পাঠিয়েছে মহাকাশে। শুক্রবার দেশটির উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের তাইয়ুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে এসব স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করা হয়। খবর সিনহুয়ার।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ • সকাল ০৯:৫৯
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৪৫ বার পঠিত

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের তাইয়ুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে শুক্রবার ছয়টি নতুন উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে চীন। জিলিন-১ কুয়ানফু ০২বি ০১-০৬ স্যাটেলাইটটি বেইজিংয়ের স্থানীয় সময় দুপুর ১২টা ১১ মিনিটে উৎক্ষেপণ করা হয়। একটি লং মার্চ-২ডি ক্যারিয়ার রকেটের সাহায্যে স্যাটেলাইটগুলো পূর্বনির্ধারিত কক্ষপথে সফলভাবে প্রবেশ করে। এই উৎক্ষেপণ ছিল লং মার্চ ক্যারিয়ার রকেট সিরিজের ৫৩৬তম ফ্লাইট মিশন।


এর আগে গত আগস্টের প্রথম সপ্তাহে সফলভাবে ছিয়ানফান পোলার অরবিট-০১ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল চীন। তারও আগে জুলাইয়েও স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল চীন। চংসিং-৩এ নামের নতুন যোগাযোগ ও সম্প্রচার স্যাটেলাইট উৎক্ষেপণ করে দেশটি।