সোমবার সকাল ৮টা ৪৬ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।
বায়ুদূষণ তালিকার শীর্ষে অবস্থান করা ঢাকার দূষণ স্কোর ২২৭ অর্থাৎ এই শহরের বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা লাহোরের দূষণ স্কোর ১৭৮ অর্থাৎ সেখানকার বাতাস অস্বাস্থ্যকর।
তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি এবং এই শহরটির দূষণ স্কোর ১৭২ অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর।
চতুর্থ অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। এরপর ভারতের আরেকটি শহর কলকাতা রয়েছে পাঁচ নম্বরে।