calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / আর প্রেসিডেন্ট প্রার্থী হবেন না ট্রাম্প নির্বাচনে হারলে।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

আর প্রেসিডেন্ট প্রার্থী হবেন না ট্রাম্প নির্বাচনে হারলে।

রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আগামী ৫ নভেম্বরের নির্বাচনে হেরে গেলে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে আর লড়াই করবেন না। একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। রবিবার (২২ সেপ্টেম্বর) ট্রাম্পের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ • সকাল ১০:৪১
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৫৫ বার পঠিত

ফুল মেজর’ প্রোগ্রামে ৭৮ বছর বয়সী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, তৃতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী না হলে চতুর্থবার আবার লড়াই করবেন কি না? জবাবে ট্রাম্প বলেন, আমি এটা করতে পারব না, আমি মনে করি এবারের নির্বাচনেই জয়ী হবো।


এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে শক্ত প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক দলের প্রার্থী ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে লড়াই করতে হবে। এ নির্বাচনে গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে যে এগিয়ে থাকবে তিনিই আগামী নির্বাচনে জয়ী হবেন। তবে জাতীয় জরিপে দেখা যাচ্ছে, ট্রাম্পের থেকে কমলা হ্যারিস এগিয়ে রয়েছেন।


২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের জয়ী হওয়া নিয়ে একের পর এক মিথ্যা অভিযোগ তুলেন ট্রাম্প। এমনকি ওই নির্বাচনের ফলাফল উল্টে দিতে চেষ্টা করেন তিনি। যার ফলে তিনি ফেডারেল এবং রাজ্য ফৌজদারি মামলায় অভিযুক্ত হন। এবারের নির্বাচনে পরাজিত হলে একই পথে হাঁটতে পারেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।

tag ট্যাগ: #ট্রাম্প