calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / নিহত ৪,ইতালিতে বিস্ফোরণে ভবন ধস।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

নিহত ৪,ইতালিতে বিস্ফোরণে ভবন ধস।

ইতালির নেপলসে বিস্ফোরণে একটি আবাসিক ভবন ধসে পড়ায় দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছে। স্থানীয় সময় সকাল ৭টার দিকে বিস্ফোরণে দোতলা বাড়িটির আংশিক ধসে পড়ে। খবর বিবিসি।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ • সকাল ১০:২১
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৬৯ বার পঠিত

নেপলসের কাছে সাভিয়ানো শহরে এ দুর্ঘটনা ঘটে। বাড়িটি ধসে পড়ায় দুই শিশু এবং তাদের মা ও দাদী নিহত হন। তবে ধ্বংসস্তূপ থেকে বাবা ও এক নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে বলে ইতালির দমকল কর্মীরা জানিয়েছেন।


বাবার অবস্থা গুরুতর। তিনি নেপলসের একটি হাসপাতালে চিকিৎসাধীন। বাড়িটির এক তলায় বাবা-মা ও তাদের তিন সন্তান থাকতেন।


দমকল বাহিনীর মুখপাত্র লুকা ক্যারি সাংবাদিকদের বলেন, তল্লাশি চালানোর সময় উদ্ধারকর্মীদের 'খুব সতর্ক থাকতে হয়েছে। কারণ সদ্য ধসে পড়া বাড়িতে আরও ধসের ভয় থাকায় চলাফেরা করতে হয়েছে ধীরগতিতে।


ভবনটি ধসের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। যদিও প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে গ্যাস বিস্ফোরণে বাড়িটি ধসে পড়েছে।


দুর্ঘটনার পর ৬০ জনের বেশি বেসামরিক সুরক্ষা স্বেচ্ছাসেবক উদ্ধার অভিযানে যোগ দিয়েছে।

tag ট্যাগ: #ইতালি