calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / প্লাবিত হতে পারে উত্তরাঞ্চল, নদীর পানি আরো বাড়বে।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

প্লাবিত হতে পারে উত্তরাঞ্চল, নদীর পানি আরো বাড়বে।

দেশে চলমান বৃষ্টিপাতের কারণে উত্তরাঞ্চলের তিস্তা অববাহিকার নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হতে পারে। একই সঙ্গে দেশের ছয় বিভাগে নদ-নদীর পানি বাড়তে পারে।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪ • দুপুর ০২:২৩
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৮১ বার পঠিত

বুধবার সন্ধ্যায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান এমন আভাস দিয়েছেন। তিনি বলেন, রংপুরে পানি বেশি বাড়বে। যদিও বন্যা হওয়ার আশঙ্কা কম। তবে তিস্তা অববাহিকায় কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুরের নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হতে পারে।


এদিকে আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, আগামী তিন দিন রংপুর বিভাগ ও এর সংলগ্ন উজানে অতি ভারি বৃষ্টিতে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি দ্রুত বাড়তে পারে। এছাড়া নীলফামারী, রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রামে তিস্তা নদীর পানি সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে। আর কুড়িগ্রামের ধরলা ও দুধকুমার নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।


বুলেটিনে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগ ও এর সংলগ্ন উজানে ভারী বৃষ্টির প্রবণতা রয়েছে। এর মধ্যে গোমতী, মুহুরী, হালদা ও ফেনী নদীর পানি বাড়ছে। তবে, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি কমছে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।


অন্যদিকে আগামী ২৪ ঘণ্টায় মাতামুহুরী ও সাঙ্গু নদীর পানি কমতে পারে। পরবর্তী দুদিন ভারী বৃষ্টির প্রবণতা কমার সম্ভাবনা রয়েছে। এতে করে চট্টগ্রাম বিভাগের নদীর পানি কমতে পারে।


পূর্বাভাস কেন্দ্রের বুলেটিনে বলা হয়, আগামী ২ দিন সিলেট বিভাগ ও এর সংলগ্ন উজানে ভারি বৃষ্টির প্রবণতা রয়েছে। এ সময়ে সুরমা ও কুশিয়ারা নদীর পানি ধীর গতিতে বাড়তে পারে।


এদিকে খোয়াই ও ধলাই নদীর পানি বাড়ছে, অন্যদিকে মনু, যাদুকাটা, সারিগোয়াইন, সোমেশ্বরী ও ভুগাই-কংশ নদীর পানি স্থিতিশীল রয়েছে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী দুদিন সিলেট বিভাগের এসব নদীর পানি বাড়তে পারে।

tag ট্যাগ: #নদীর পানি