calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান দেশে ফিরলেন।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান দেশে ফিরলেন।

শেখ হাসিনা সরকারের আমলে কারাবরণ ও জুলুম নির্যাতনের শিকার হওয়া আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান দেশে ফিরেছেন।

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪ • সকাল ১১:৩৪
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১২৬ বার পঠিত

শুক্রবার সকাল সাড়ে ৯টার আগে তুরস্ক থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। মাহমুদুর রহমানকে গণসংবর্ধনা দিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল মানুষের ভিড় করেন। ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা তাকে সংবর্ধনা দেন।

এর আগে বুধবার রাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক নেতা এম আবদুল্লাহ মাহমুদুর রহমানের দেশে ফেরার কথা জানান। সেখানে তিনি লেখেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলে কারাদণ্ডপ্রাপ্ত ও অত্যাচার-নির্যাতনের শিকার দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান দেশে ফিরছেন। শুক্রবার সকাল ৯টায় একটি ফ্লাইটে তিনি তুরস্ক থেকে দেশে ফিরবেন।


তিনি বলেন, আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের শারীরিক অবস্থা খুব খারাপ। তিনি বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন। জরুরিভাবে শুক্রবার সকাল ৯টায় দেশে ফিরে আসার প্রস্তুতি নিয়েছেন তিনি।

tag ট্যাগ: #আমার দেশ