calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / তিন জেলের মৃত্যু সুনামগঞ্জে বজ্রপাতে।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

তিন জেলের মৃত্যু সুনামগঞ্জে বজ্রপাতে।

সুনামগঞ্জের দোয়ারাবাজার ও জামালগঞ্জের হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে মারা গেছেন তিন মৎস্যজীবী।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ • বিকাল ০৩:৫৫
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১১৬ বার পঠিত

রবিবার সকালে দোয়ারাবাজার উপজেলার দেখার হাওরে দুজন ও জামালগঞ্জ উপজেলার পাকনার হাওরে একজনের বজ্রপাতে মৃত্যু হয়।


এর মধ্যে দেখার হাওরে মারা গেছেন পান্ডার গাঁও ইউনিয়নের পশ্চিম পলিরচর গ্রামের চাঁন মিয়ার ছেলে জালাল মিয়া এবং একই গ্রামের নুরুল হকের ছেলে মো. জসিম উদ্দিন। আর পাকনার হাওরে মারা গেছেন কালাগুজা গ্রামের আবদুল লতিফের ছেলে শরীফ মিয়া।


পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল ওয়াহিদ বলেন, ভোরে পশ্চিম পলিরচর গ্রামের দুজন দেখার হাওরে মাছ ধরতে গিয়েছিল। এ সময় বৃষ্টি ছিল। এর মধ্যে হঠাৎ বজ্রপাতে দুজন ঘটনাস্থলেই মারা গেছেন। এদিকে জামালগঞ্জ উপজেলার কালাগুজা গ্রামের শরীফ মিয়া পাকনার হাওরে মাছ ধরার সময় বজ্রপাতের শিকার হন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।


সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন বলেন, হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে নিহতদের মরদেহ উদ্ধার করেছেন তাদের স্বজনরা।

tag ট্যাগ: #সুনামগঞ্জ