calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / নতুন নির্বাচন এর ডাক জাপানের হবু প্রধানমন্ত্রীর।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

নতুন নির্বাচন এর ডাক জাপানের হবু প্রধানমন্ত্রীর।

অক্টোবরের শেষের দিকে আগাম সাধারণ নির্বাচন আহ্বানের পরিকল্পনা করছেন জাপানের হবু প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। ওই দিন ভোট গ্রহণ করা হলে নির্দিষ্ট সময়ের এক বছর আগেই দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪ • সকাল ১১:৪৭
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৬৩ বার পঠিত

বিবিসির খবরে বলা হয়, ৬৭ বছর বয়সি ইশিবা শুক্রবার ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতা নির্বাচিত হয়েছেন এবং মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে আশা করা হচ্ছে। এলডিপি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ দল হওয়ায় এ দলের নির্বাচিত নেতাই হন দেশের প্রধানমন্ত্রী।


ইশিবা আগামী ২৭ অক্টোবর সাধারণ নির্বাচন সামনে রেখে আগামী ৯ অক্টোবর সংসদ ভেঙে দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করছেন। সোমবার টোকিওতে এলডিপির সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে ইশিবা বলেন, যত দ্রুত সম্ভব নতুন প্রশাসনকে জনগণের মাধ্যমে যাচাই করে নেওয়া গুরুত্বপূর্ণ।


ইশিবাকে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে উচ্চ সুদের হারের পক্ষের আর্থিক নীতির লোক বলে বিবেচনা করা হয়। তিনি দেশটির পরবর্তী নেতা নির্বাচিত হওয়ার পরই প্রতিক্রিয়ায় ইয়েন শক্তিশালী হয় আর সরকারি বন্ডগুলোর চাহিদা বেড়ে যায়। এর ফলে সোমবার প্রাথমিক ট্রেডিংয়ে জাপানি শেয়ারের মূল্য ৪ শতাংশেরও বেশি হ্রাস পায়।


রয়টার্স জানিয়েছে, জাপানে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা দল এলডিপি’র নেতৃত্ব দেবেন ইশিবা। তিনি বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার স্থলাভিষিক্ত হবেন। তার সঙ্গে সরকারে কে কে থাকবেন ও দলের কারা আসছেন সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইশিবা সোমবার থেকেই সেসব প্রার্থী বাছাই শুরু করে দিয়েছেন।