তবে ইসরায়েল আবার কিছু মিসাইল আটকে দিতেও সমর্থ হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
বিবিসি আরও জানিয়েছে, আপাতত যা বোঝা যাচ্ছে ইরান তাদের হামলা সম্পন্ন করেছে। এই মুহূর্তে ইসরায়েলে সতর্কতামূলক আর কোনো সাইরেন বাজতে শোনা যাচ্ছে না।
এছাড়া দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সাধারণ ইসরায়েলিদের জানিয়েছে, তারা চাইলে এখন বোমা আশ্রয়কেন্দ্র থেকে বের হয়ে আসতে পারবে। এখন নিরাপত্তার আর কোনো ঝুঁকি নেই।
ইরানের মিসাইল হামলা শেষ হওয়ার পর আশ্রয়কেন্দ্র থেকে বের হয়ে আসা শুরু করেন সাধারণ মানুষ। এরপর তারা মিসাইল হামলার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা শুরু করেন।
এর আগে ইরান হামলা চালানোর আগে তেলআবিবসহ পুরো ইসরায়েলে সতর্কতা জারি করা হয়। ওই সময় সবাইকে দ্রুত সময়ের মধ্যে আশ্রয়কেন্দ্রে চলে যেতে নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী, মানুষ নিরাপদ জায়গায় চলে যান।