calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ২২ শিক্ষার্থীর মৃত্যুর শঙ্কা, থাইল্যান্ডে বাসে আগুন।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

২২ শিক্ষার্থীর মৃত্যুর শঙ্কা, থাইল্যান্ডে বাসে আগুন।

থাইল্যান্ডে একটি বাস দুর্ঘটনায় ২২ শিশুর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজধানী ব্যাংকক থেকে কিছু দূরে একটি বাসে সংঘর্ষের পর আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে একটি প্রাইমারি স্কুলের বেশ কয়েকজন শিক্ষার্থী ছিল।...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২ অক্টোবর ২০২৪ • সকাল ০৯:৩৩
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৫২ বার পঠিত

দুর্ঘটনাকবলিত বাসটিতে ৪৪ জন আরোহী ছিলেন। যার মধ্যে ৩৮ জন শিক্ষার্থী আর বাকি ছয়জন শিক্ষক ছিলেন।


দেশটির পরিবহনমন্ত্রী সুরিয়া জংরুংগ্র্যাংকিট জানিয়েছেন, দুর্ঘটনায় কতজন হতাহত হয়েছেন সেটি তারা এখনো নিশ্চিত করতে পারেননি। তবে ২৫ জন এখনো নিখোঁজ আছেন বলে জানিয়েছেন তিনি।


মঙ্গলবার (১ অক্টোবর) শিক্ষার্থীদের নিয়ে বাসটি উথাই থানি প্রদেশ থেকে যাচ্ছিল। পথিমধ্যে উত্তর ব্যাংকের একটি মহাসড়কে এটির টায়ার বিস্ফোরিত হয়। এরপর বাসটি রাস্তার পাশের বেড়ায় আছড়ে পড়ে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।


তারা আরও জানিয়েছেন, বাসটি কমপ্রেস গ্যাসে চলছিল। যখন এটি রাস্তার বেড়ায় গিয়ে আঘাত হানে তখন এটিতে আগুন ধরে যায়।


একটি ভিডিওতে দেখা গেছে, বাসটি একটি ওভারপাসের নিচে দাউদাউ করে জ্বলছে। ওই সময় ঘন ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা যায়।


উদ্ধারের সঙ্গে যুক্ত এক উদ্ধারকর্মী জানিয়েছেন, আগুন নেভানোর পর বাসটি ঠান্ডা হওয়ার জন্য তাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে। এরপর তারা মরদেহ খোঁজার কাজ শুরু করেন।


থাইল্যান্ডে প্রায়ই বাস এবং অন্যান্য যানবাহন দুর্ঘটনায় কবলিত হয়। অনিরাপদ এবং অনভিজ্ঞ চালকের কারণে এসব দুর্ঘটনা ঘটে থাকে। আর এসব দুর্ঘটনায় দেশটিতে প্রতিবছর অসংখ্য মানুষ প্রাণ হারান।