calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / জাতীয় নাগরিক কমিটি অভ্যুত্থানে শহীদদের পরিবারের পক্ষে মামলা করবে।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

জাতীয় নাগরিক কমিটি অভ্যুত্থানে শহীদদের পরিবারের পক্ষে মামলা করবে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের পরিবারের পক্ষে আজ মামলা করবে জাতীয় নাগরিক কমিটি।বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা ১২টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলা করা হবে বলে কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ • সকাল ১০:০২
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৫১ বার পঠিত

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বেলা ১২টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের পরিবারের পক্ষ থেকে জাতীয় নাগরিক কমিটি মামলা করবে। এর মাধ্যমে জাতীয় নাগরিক কমিটিতে অন্তর্ভুক্ত নতুন সদস্যদের পরিচয় পর্বও অনুষ্ঠিত হবে। এতে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিনসহ জাতীয় নাগরিক কমিটির সদস্য বিজ্ঞ আইনজীবীরা উপস্থিত থাকবেন।


জুলাই বিপ্লবে প্রায় দেড় হাজার ছাত্র জনতা শহীদ হন এবং হাজার হাজার মানুষ আহত হন। গুরুতর আহত হয়ে এখনো অনেকেই ভর্তি আছেন হাসপাতালে।ইতোমধ্যে আন্দোলনে শহীদ হওয়ার ঘটনায় প্রসিকিউশন অফিসে এখন পর্যন্ত ৩৫টি অভিযোগ দায়ের হয়েছে। এর আগে তদন্ত সংস্থায় ১৬টিসহ মোট ৫১টি অভিযোগ দায়ের হয়েছে।