calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / বন্দুকযুদ্ধে ভারতের ছত্তিশগড়ে ৩৬ মাওবাদী নিহত।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

বন্দুকযুদ্ধে ভারতের ছত্তিশগড়ে ৩৬ মাওবাদী নিহত।

ভারতের ছত্তিশগড় রাজ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩৬ জন মাওবাদী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাজ্যের নারায়ণপুর-দান্তেওয়াড়া সীমান্তের একটি বনে এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ৫ অক্টোবর ২০২৪ • দুপুর ০২:৪২
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৫১ বার পঠিত

প্রতিবেদনে জানানো হয়েছে, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড ও স্পেশাল টাস্ক ফোর্স বৃহস্পতিবার মাওবাদীদের বিরুদ্ধে অভিযান শুরু করে। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে মাওবাদী যোদ্ধাদের সঙ্গে সম্মুখ গোলাগুলো হয়। অভিযানে বেশ কয়েকটি অ্যাসাল্ট রাইফেল উদ্ধার করা হয়েছে। যার মধ্যে একে সিরিজের রাইফেলও আছে।


স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, মাওবাদীদের জড়ো হওয়ার গোপন খবর জানতে পেরে বৃহস্পতিবার গোভেল নামে একটি গ্রামে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়। এরপর তারা যৌথ অভিযান শুরু করেন।


সূত্রটি আরও জানিয়েছে, দুপুরে নেন্দুর-থুলথুলিতে প্রথম গোলাগুলি শুরু হয়। এরপর এসব মাওবাদী নিহত হন। আরও কিছু মাওবাদী জঙ্গলের ভেতর ঢুকে যায়। তাদের খুঁজে বের করতে সতর্কতা বজায় রেখে অভিযান চালানো হচ্ছে।