calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ভারতের পররাষ্ট্রমন্ত্রী এক দশক পর পাকিস্তান সফরে যাচ্ছেন।
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এক দশক পর পাকিস্তান সফরে যাচ্ছেন।

ভারতের সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর সম্মেলনে যোগ দিতে চলতি মাসেই পাকিস্তানে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পররাষ্ট্রমন্ত্রণালয় এ কথা জানিয়েছে। গত ৯ বছরের মধ্যে এটিই হবে ভারতের কোনো...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ৫ অক্টোবর ২০২৪ • দুপুর ০২:৪৪
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৫৪ বার পঠিত

১৫ এবং ১৬ অক্টোবর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে হবে এসসিও সম্মেলন। সেখানেই ভারতের প্রতিনিধি হিসাবে উপস্থিত থাকবেন জয়শঙ্কর।


ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, এস জয়শঙ্করের পাকিস্তান সফরের বিষয়টি নিশ্চিত করে আজ শুক্রবার একটি বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে বলা হয়েছে, ইসলামাবাদে অনুষ্ঠিতব্য এসসিও সামিটে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন এস জয়শঙ্কর।


ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন তথা এসসিও আসন্ন বৈঠকে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী। আর সেখানে তিনি ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন। তিনি আরও বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এসসিও সদস্য দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেও আমন্ত্রণপত্র এসেছে।


জয়শঙ্করের পাকিস্তান সফরটি বেশ তাৎপর্যপূর্ণ, কেননা নয়াদিল্লির পক্ষ থেকে এই সফরকে একটি বড় সিদ্ধান্ত হিসাবে দেখা হচ্ছে। এসসিও এর সম্মেলনে ভারতের একজন উচ্চ পর্যায়ের মন্ত্রীর যোগদান আঞ্চলিক নিরাপত্তায় সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দিল্লির গুরুত্বপূর্ণ ভূমিকা দৃশ্যমান হচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা।


সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সদস্য দেশের মধ্যে রয়েছে, ভারত, চীন, রাশিয়া, পাকিস্তান, কাজাখস্তান, কিরঘিজস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান। রীতি অনুযায়ী এসসিও-র বৈঠকে কোনো দেশের রাষ্ট্রনেতার উপস্থিতি বাধ্যতামূলক নয়।


জানা যায়, নয় বছর আগে শেষ বারের জন্য ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ইসলামাবাদের মাটিতে পা রেখেছিলেন। এবার পা রাখতে চলেছেন এস জয়শঙ্কর।