calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ইরান প্রেসিডেন্ট চীন সফরে যাচ্ছেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইরান প্রেসিডেন্ট চীন সফরে যাচ্ছেন

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মঙ্গলবার তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে তিনি এ সফরে যাচ্ছেন। এশিয়ার গুরুত্বপূর্ণ এ দুই দেশ যখন কৌশলগত ও নানা ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ • দুপুর ০২:২১
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২২ বার পঠিত

ইরানি প্রেসিডেন্টের এ সফর সম্পর্কে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং এক ঘোষণায় বলেন, আগামী ১৪-১৬ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট রাইসি চীন সফর করবেন।
তিন দিনের এই সফরের সময় তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন।

সফরকালে প্রেসিডেন্ট রাইসি ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন এবং দুপক্ষের মধ্যে কয়েকটি সহযোগিতা চুক্তি সই হবে।

ইরানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত চ্যাং হুয়া গত বছরের শেষ দিকে চীন ও ইরানকে পুরনো বন্ধু এবং নতুন অংশীদার বলে উল্লেখ করেন। সেই সময় তিনি ইরানের সঙ্গে সর্বাত্মক সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে তার দেশের আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন।

তিনি বলেন, চীন ইরানের সঙ্গে সম্পর্ককে কৌশলগত দৃষ্টিভঙ্গিতে দেখে থাকে। পূর্ণাঙ্গ ও কৌশলগত অংশীদারত্ব প্রতিষ্ঠার পথ থেকে চীন সরে যাবে না বলেও তিনি উল্লেখ করেন। ২০১৬ সালে ইরান ও চীন কৌশলগত সম্পর্কের নতুন অধ্যায় সৃষ্টি করে।

 

tag ট্যাগ: #111