calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / এই বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মি কে?
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

এই বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মি কে?

ফেসবুকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বরখাস্ত হয়েছেন লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি।

person
উপজেলা প্রতিনিধি verified
Senior Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪ • রাত ০৩:৩১
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৪ বার পঠিত

এ ঘটনায় উর্মিকে প্রথমে ওএসডি করে বদলির পর সোমবার (৭ অক্টোবর) তাকে বরখাস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।


জানা গেছে, নেত্রকোনা জেলার পূর্বধলা সদর ইউনিয়নের নসিবপুর গ্রামের বাসিন্দা তাপসী ঊর্মি। তার বাবা মো. ইসমাইল হোসেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। দুই বোন এবং এক ভাইয়ের মধ্যে তিনি বড়। তাদের বাড়ি নেত্রকোনায় হলেও তারা এখন ময়মনসিংহে বসবাস করেন। তবে মাঝে মাঝে তিনি নেত্রকোণায় যান। উর্মির ছোট ভাই বর্তমানে জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন।


তাপসী তাবাসসুম উর্মি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করেছেন। তিনি ২০২২ সালে সরকারি চাকরিতে যোগ দেন।


এর আগে গত শনিবার তাপসী একটি ফেসবুক পোস্টে লেখেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। এভাবে দেশের ইতিহাস মুছে ফেলা সম্ভব নয়।’


এই পোস্টের পর তাকে সমালোচনার সম্মুখীন হতে হয় এবং রোববার তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। তবে, বদলির আদেশে কোনো কারণ উল্লেখ করা হয়নি। এরপর সোমবার তাকে সাময়িক বরখাস্ত করা হয়।


এ বিষয়ে কথা বলার সময় ঊর্মি বলেন, ‘আমি ফেসবুকে পোস্ট দিয়েছি এটাই তো যথেষ্ট। বদলি বিভিন্ন কারণে হতে পারে। যদি আমার চাকরি চলে যায়, সমস্যা নেই। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু, এটা মীমাংসিত সত্য। রিসেট বাটন মুছে ফেলে অতীত মুছে ফেলা, এর মানে কি? এখন পর্যন্ত প্রমাণিত হয়নি যে, জুলাই গণহত্যা হয়েছে