calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / নিহত ছাড়িয়েছে ৩৭ হাজার, উদ্ধারকাজ শেষের পথে তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প :
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

নিহত ছাড়িয়েছে ৩৭ হাজার, উদ্ধারকাজ শেষের পথে তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প :

তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে নিহতের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়ে গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযান শেষ হয়ে আসছে। তবে এর মধ্যেও অলৌকিক ঘটনা ঘটছে। সোমবার আরেকজনকে উদ্ধার করা হয়েছে। ১৩ বছর বয়সী এই বালককে ১৮২ ঘণ্টা পর উদ্ধার...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ • সকাল ১০:১৫
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৬ বার পঠিত

তবে আর কাউকে সম্ভবত জীবিত উদ্ধারের আশা ছেড়ে দেয়া হয়েছে।

এছাড়া ভয়াবহ ভূমিকম্পের আঘাতে ধসে পড়া ভবনের ধ্বংসস্তুপের নিচে প্রায় আট দিন ধরে আটকা থাকার পর অলৌকিকভাবে এক বালক ও ৬২ বছর বয়সী এক নারীকেও উদ্ধার করা হয়।

সোমবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু পরিবেশিত খবরে বলা হয়, তুরস্কের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় হতাই প্রদেশে মুস্তাফা নামের সাত বছর বয়সের এক বালককে উদ্ধার করা হয়। এদিকে হতাইয়ের নুরদেগি থেকে নাফিজ ইলমাজ নামের এক বয়স্ক নারীকে উদ্ধার করা হয়। রোববার রাতে উদ্ধার হওয়ার আগে এ দুইজনই ১৬৩ ঘণ্টা আটকা পড়া অবস্থায় ছিলেন।

তুরস্কের দুর্যোগ সংস্থা জানায়, দেশটির বিভিন্ন সংস্থার ৩২ হাজারেরও বেশি মানুষ অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টায় কাজ করছে। এর পাশাপাশি ৮,২৯৪ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মী এসব কাজে সহযোগিতা করছে।
তুরস্কের সরকারি হিসাব অনুযায়ী এ শক্তিশালী ভূমিকম্পের আঘাতে দেশটিতে মোট ১২,১৪১টি ভবন ধসে পড়েছে বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কর্মকর্তা ও চিকিৎসকরা জানান, গত সোমবারের ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত হানে।
সূত্র : আল জাজিরা, এএফপি

tag ট্যাগ: #1111