ষষ্ঠী দেবীর আমন্ত্রণের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। সকাল ৮টা ১ মিনিটের মধ্যে মহাষষ্ঠী কল্পনারম্ভ শেষ করতে হয়। শায়ণকালে থাকে দেবীর অধিবাস ও আমন্ত্রণ। যদিও গত ২ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে এ বছরের উৎসবের আনুষ্ঠানিকতা।
দুর্গাদেবীকে আমন্ত্রণ জানাতে এরই মধ্যে দেশের মন্দিরগুলোয় উৎসবের আমেজ তৈরি হয়েছে। জানা গেছে, এ বছর সারা দেশে ৩২ হাজার ৬৬৬টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।