calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / চীন বড় আকারে সরকারি ঋণ প্রণোদনা দেবে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

চীন বড় আকারে সরকারি ঋণ প্রণোদনা দেবে

চীন তার দেশের স্থানীয় সরকার, নিম্ন আয়ের নাগরিক, আবাসন খাত ও রাষ্ট্রীয় ব্যাঙ্কের মূলধনকে সহযোগিতা করতে উল্লেখযোগ্য পরিমাণে সরকারি ঋণ বাড়ানোর ঘোষণা দিয়েছে৷ ২০০৭-২০০৮ বৈশ্বিক মন্দা কাটিয়ে উঠার পর এই প্রথম এত বড়...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ • দুপুর ১২:২৯
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৫২ বার পঠিত

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চীনের অর্থমন্ত্রী ল্যান ফোয়ান শনিবার বলেছেন, দেশটির অর্থনীতিকে চাঙ্গা করতে আগামী তিন মাসে ২.৩ ট্রিলিয়ন ইউয়ানের (২৯ হাজার ৭০০ কোটি ইউরো) বিশেষ বন্ড ইস্যু করা হবে৷

‘আগামী তিন মাসে, বিশেষ বন্ড তহবিলের মোট ২.৩ ট্রিলিয়ন ইউয়ান বিভিন্ন খাতে ব্যবহারের জন্য ব্যবস্থা করা হতে পারে,' বেইজিংয়ে এক ব্রিফিংয়ে বলেন ল্যান৷

তিনি আরও বলেন, স্থানীয় সরকারগুলোর ক্ষেত্রে ঋণের পরিধি কমানো হবে৷ তাদের জন্য অবকাঠামো ও কর্মসংস্থান সুরক্ষায় তহবিল বাড়ানো হবে৷

‘এখন আমরা অতিরিক্ত ট্রেজারি বন্ডের ব্যবহার বাড়াচ্ছি এবং অতি-দীর্ঘমেয়াদী বিশেষ ট্রেজারি বন্ডেরও ব্যবহারের সুযোগ তৈরি করা হচ্ছে,' ল্যান বলেছেন৷

ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতৃত্ব পলিটব্যুরোর সেপ্টেম্বরে বৈঠকের পর চীনে আর্থিক প্রণোদনার বিষয়টি নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনার শুরু হয়৷

আবাসন খাতে তীব্র মন্দা এবং ভোক্তাদের আস্থাহীনতার কারণে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে মুদ্রাস্ফীতি বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে৷ এতে এমন এক সময়ে রপ্তানির উপর অত্যধিক নির্ভরতা বাড়ছে যখন বৈশ্বিক বাণিজ্যে উত্তেজনা বাড়ছে৷

অর্থনৈতিক পূর্বাভাস অনুযায়ী, চীন সরকারের এ বছর প্রায় ৫% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ঝুঁকির মধ্যে রয়েছে৷

tag ট্যাগ: #1111