calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / ঢাবি’র কমিটি গঠন গণঅভ্যুত্থানের বেআইনি ঘটনা তদন্তে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

ঢাবি’র কমিটি গঠন গণঅভ্যুত্থানের বেআইনি ঘটনা তদন্তে

গত ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র–জনতার অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনার সত্যানুসন্ধান করে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সাত সদস্যের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ • দুপুর ০২:৫৮
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১০৩ বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান গত ৮ অক্টোবর এই কমিটি গঠন করেন।

সোমবার ‘অতি জরুরি’ এক চিঠিতে কমিটির সদস্যদের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনার সত্যানুসন্ধান করে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থার আওতায় নিয়ে আসার জন্য এই তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে বলে চিঠিতে বলা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, কমিটির সদস্যরা প্রয়োজন মনে করলে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবেন।

এই কমিটির আহ্বায়ক আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপণ।

অন্য সদস্যদের মধ্যে রয়েছেন- আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন মোহাম্মদ ইকরামুল হক, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক নাদিয়া নেওয়াজ রিমি, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, শামসুন নাহার হলের প্রাধ্যক্ষ নাসরিন সুলতানা এবং সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (তদন্ত) শেখ আইয়ুব আলী কমিটির সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
সূত্র : বিবিসি

tag ট্যাগ: #1111