calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ইরানি তেল ও পরমাণু স্থাপনায় হামলা নয় বাইডেনকে নেতানিয়াহুর আশ্বাস :
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইরানি তেল ও পরমাণু স্থাপনায় হামলা নয় বাইডেনকে নেতানিয়াহুর আশ্বাস :

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে আশ্বাস দিয়েছেন যে তার দেশ ইরানের সামরিক লক্ষ্যবস্তুগুলোর ওপর হামলা চালাবে। ইরানি পরমাণু বা তেল স্থাপনাগুলোকে টার্গেট করা হবে না। সংশ্লিষ্ট দুই কর্মকর্তার উদ্ধৃতি...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ • বিকাল ০৩:০২
history আপডেট: ২ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৩৪ বার পঠিত

এক কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেন, ইসরাইলি প্রধানমন্ত্রী জানিয়েছেন যে তিনি এমনভাবে হামলা চালাবেন, যাতে আসন্ন মার্কিন নির্বাচনে এর কোনো প্রভাব না পড়ে। উল্লেখ্য, জ্বালানি স্থাপনার ওপর হামলা হলে তা তেলের দাম বাড়িয়ে দিতে পারে। এতে করে যুক্তরাষ্ট্রের গ্যাসোলিন পাম্পগুলোতে ভোটারদের বেশি অর্থ গুণতে হবে। ফলে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের জয়ী হওয়ার সম্ভাবনা কমে যাবে।

আরেক কর্মকর্তা বলেন, ইসরাইলকে যাতে দুর্বল না ভাবে, তা নিশ্চিত করতে ৫ নভেম্বরের নির্বাচনের আগেই ইসরাইলি প্রতিশোধমূলক হামলাটি হবে।

লেবাননে 'অনুপ্রবেশ' চেষ্টাকারী ইসরাইলি বাহিনীর ওপর হিজবুল্লাহর গোলাবর্ষণ
লেবাননভিত্তিক সশস্ত্র গ্রুপ হিজবুল্লাহ বলেছে, আজ লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি সেনারা
অনুপ্রবেশ করার চেষ্টা করার সময় তার যোদ্ধারা তাদের লক্ষ্য করে কামানের গোলা ছুড়েছে এবং অন্যান্য স্থানের সৈন্যদেরও লক্ষ্যবস্তু করেছে।

বৈরুত থেকে এএফপি জানায়, এক বিবৃতিতে বলা হয়, সীমান্তবর্তী মার্কাবা গ্রামের কাছে শত্রুদের পদাতিক বাহিনী লেবাননের ভূখণ্ডে অনুবেশের চেষ্টা করলে, হিজবুল্লাহ যোদ্ধারা ‘কামানের গোলা দিয়ে’ বাহিনীটিকে প্রতিহত করে। যোদ্ধারা লেবাননের দক্ষিণে লাবুনেহ এলাকাসহ অন্যান্য স্থানে রকেট দিয়ে সৈন্যদের লক্ষ্যবস্তু করেছে।

সূত্র : টাইমস অব ইসরাইল ও এএফপি

tag ট্যাগ: #1111