calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ইসরায়েলি সেনারা যেভাবে হামাসপ্রধান সিনওয়ারকে খুঁজে পায়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইসরায়েলি সেনারা যেভাবে হামাসপ্রধান সিনওয়ারকে খুঁজে পায়

ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো মাসের পর মাস ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ারকে তন্ন তন্ন করে খুঁজছিল। সিনওয়ার গাজার যেসব জায়গায় অবস্থান নিয়ে সাংগঠনিক তৎপরতা চালাতে পারেন, এমন এলাকার পরিসর ধীরে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ • বিকাল ০৫:১০
history আপডেট: ২ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৭৭ বার পঠিত

ইসরায়েলি সংবাদমাধ্যমের বিবরণ অনুযায়ী, ট্যাঙ্কের শেল এবং একটি ক্ষেপণাস্ত্র ওই ভবনে ছোড়া হয়। বৃহস্পতিবার সামরিক বাহিনী একটি মিনি ড্রোন থেকে ফুটেজ প্রকাশ করেছে। তাতে গুরুতর আহত সিনওয়ারকে দেখা যায়। ওই সময় তিনি একটি চেয়ারে বসে ছিলেন, তার মুখ স্কার্ফে ঢাকা ছিল। তিনি ড্রোনের দিকে লাঠি নিক্ষেপ করার চেষ্টা করছেন, এটিকে ছিটকে দেওয়ার চেষ্টা করছেন। ইসরায়েলি সেনারা ওই ভবনে প্রবেশ করে তিন জনকে গুলি করে হত্যা করে।

হত্যাকাণ্ডের পর এই তিন জনের ব্যাপারে বিশেষভাবে উল্লেখযোগ্য কিছু মনে হয়নি। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করার সময়, একটি মৃতদেহের সাথে হামাসের নেতার বেশ সাদৃশ্য পাওয়া যায়। তবে সন্দেহজনক বুবি ফাঁদের কারণে মৃতদেহটি ঘটনাস্থলেই থেকে যায়। তদন্তের জন্য মৃতদেহের আঙুলের অংশ কেটে পরীক্ষার জন্য ইসরায়েলে পাঠানো হয়। রাতে ইসরায়েলি বাহিনী নিশ্চিত হয় যে, তারা হামাসপ্রধানকে হত্যা করেছে।