calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / সোমবার লেবানন থেকে বাংলাদেশিদের প্রথম ফ্লাইট আসবে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

সোমবার লেবানন থেকে বাংলাদেশিদের প্রথম ফ্লাইট আসবে

যুদ্ধ পরিস্থিতিতে লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে চাওয়া বাংলাদেশিদের প্রথম ফ্লাইট রবিবার (২০ অক্টোবর) ছেড়ে আসবে। ফ্লাইটটি জেদ্দা হয়ে ঢাকায় পৌঁছাবে আগামীকাল সোমবার।

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: রবিবার, ২০ অক্টোবর ২০২৪ • সকাল ১০:০৪
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৫০ বার পঠিত

শনিবার রাতে এ তথ্য জানায় বৈরুতে অবস্থিত বাংলাদেশের দূতাবাস। তবে পরিস্থিতির কারণে ফ্লাইটের সময় পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে দূতাবাস।


দূতাবাস জানায়, প্রথম ফ্লাইটে ৪৭ জন সিরিয়ালধারি এবং তাদের শিশু সন্তানসহ ৫৪ জনের প্রথম গ্রুপ বৈরুত থেকে জেদ্দা হয়ে ঢাকার উদ্দেশ্যে বিমানযোগে রওনা করবে। তালিকায় থাকা ব্যক্তিদের ২০ অক্টোবর বিকেল ৫টায় আশরাফিয়াযে আদিব ইশহাক রোড, হোটেল আলেকজান্ডারের কাছে, ইয়াপা রেস্টুরেন্টের সামনের পার্কিংয়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে দূতাবাস।


দূতাবাস জানায়, সোমবার সন্ধ্যা ৬টায় ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা আছে। বৈরুত থেকে বিমান ছাড়ার পাঁচ ঘণ্টা আগে প্রস্তুত থাকতে বলেছে দূতাবাস। রবিবার স্থানীয় সময় রাত ১১টায় ফ্লাইট ছাড়ার কথা রয়েছে।