এতে বলা হয়, উত্তর গাজার বেইত লাহিয়া শহরে শনিবার গভীর রাতে বোমা হামলা চালায় ইসরায়েল। এতে নারী ও শিশুসহ অন্তত ৭৩ জন নিহত হয়েছেন। বহু মানুষ আহত হয়েছেন এবং অনেকে এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন।
গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় পুরো একটি আবাসিক কমপ্লেক্স ধ্বংস হয়ে গেছে। যোগাযোগ ও ইন্টারনেট বিচ্ছিন্ন হওয়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।