calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / হিজবুল্লাহর রকেট হামলা ইসরাইলের গোয়েন্দা ঘাঁটিতে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

হিজবুল্লাহর রকেট হামলা ইসরাইলের গোয়েন্দা ঘাঁটিতে

ইসরাইলের মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলে বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য তরে ভয়াবহ রকেট হামলা চালাচ্ছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা।মঙ্গলবার সকালে তারা গ্লিলট শহরে একটি গোয়েন্দা ঘাঁটিতে পাঁচ দফা হামলা চালায়।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ • সকাল ১০:২০
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৮৪ বার পঠিত

এছাড়া একই সময় বন্দরনগরী হাইফার একটি কৌশলগত সেনাঘাঁটিতে ১৫টি রকেট ছুঁড়েছে হিজবুল্লাহ। এসব হামলায় তাৎক্ষণিক কোনো হতাহতের তথ্য জানায়নি ইসরায়েল। খবর টাইস অব ইসরায়েলের।


এদিকে সোমবারও ইসরাইলের রাজধানী তেলবিবের উপকণ্ঠে একটি সামরিক গোয়েন্দা ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।


সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার ইসরাইলি সামরিক বাহিনীর গোয়েন্দা ইউনিট-৮২০০’র গ্লিলট ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলা চালানো হয়।


গাজাবাসী ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এবং লেবানন ও তার জনগণের প্রতিরক্ষায় এ হামলা চালানো হয় বলে বিবৃতিতে জানানো হয়েছে।


বিবৃতিতে বলা হয়, ইসরাইলি আগ্রাসন ও গণহত্যার জবাবে হিজবুল্লাহ গত কয়েকদিন ধরে যে পাল্টা হামলা শুরু করেছে তার অংশ হিসেবে সোমবারের অভিযান চালানো হয়।


একইসঙ্গে সোমবার হিজবুল্লাহর যোদ্ধারা ইসরাইলের অবৈধ ইহুদি বসতি কারমিয়েল ও মালোট-তারশিহা এবং ইসরাইলের হাশাহার এলাকায় ইহুদিবাদী বাহিনীর একটি ক্যাম্পে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ করেছে। এসব হামলায় সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ যথারীতি গোপন রেখেছে তেলআবিব।


এদিকে সোমবার ইসরায়েলের হাইফা বন্দরে কর্মরত শত শত শ্রমিক আরবি ভাষায় একটি টেক্সট মেসেজ পেয়েছে বলে খবর পাওয়া গেছে।


ওই মেসেজে বলা হয়েছে, তারা এমন একটি শহরে কাজ করছে যেখানে প্রতিরোধ অক্ষের ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারে। গত কয়েকদিনে হাইফার বেশ কিছু লক্ষ্যবস্তুতে হিজবুল্লাহর রকেট ও ড্রোন আঘাত হেনেছে।


অন্যদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান রুখে দিচ্ছেন হিজবুল্লাহ যোদ্ধারা। এ কাজে তারা রকেট, ড্রোন ও কামানের গোলা ব্যবহার করছেন।


এর আগে সোমবার সকালে লেবাননের রাজধানী বৈরুতসহ দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৪ জন নিহত ও ৫৯ জন আহত হয়েছেন।


পিডিএস/এমএইউ