calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / নরেন্দ্র মোদি ও শি জিনপিং আজ বৈঠকে বসবেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

নরেন্দ্র মোদি ও শি জিনপিং আজ বৈঠকে বসবেন

রাশিয়ার কাজানে ব্রিকস সম্মেলনের সাইডলাইনে আজ বুধবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত পাঁচ বছরের মধ্যে এটিই হবে তাদের প্রথম বৈঠক।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ • সকাল ১০:২৫
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৯২ বার পঠিত

মঙ্গলবার সন্ধ্যায় কাজানে এক প্রেস ব্রিফিংয়ে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী। খবর ইন্ডিয়া টুডের।


বিক্রম মিশ্রী জানান, নরেন্দ্র মোদি ও শি জিনপিংয়ের মধ্যে একটা দ্বিপাক্ষিক বৈঠক হবে। বুধবার এই বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকের সময় ও স্থানের বিষয়টি নির্ধারণ করা হচ্ছে।


বৈঠকে তাদের মধ্যে কি বিষয়ে আলোচনা হবে তা জানা যায়নি। তবে সীমান্ত ইস্যু নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।


প্রতি বছর কোনো না কোনো সদস্য দেশ ব্রিকস সম্মেলনের আয়োজন করে থাকে। গত বছরের আগস্টে ব্রিকস সম্মেলন হয়েছিল দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে। এ বছর ১৬তম ব্রিকস সামিটের আয়োজক দেশ রাশিয়া। ২২ থেকে ২৩ অক্টোবর কাজানে হচ্ছে এই সম্মেলন। গত বছর ভার্চুয়ালি ব্রিকসে অংশ নিয়েছিলেন পুতিন।


এবারের সম্মেলন একটি ঘোষণা দেয়া হবে। যা ‘কাজান ঘোষণা’ নামে পরিচিত পাবে। এতে নতুন পাঁচটি রাষ্ট্রকে ব্রিকসের সদস্য হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।