তিনি বলেন, ‘জনগণের মেসেজ আমরা সবাই পেয়েছি। আলোচনার মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্তে যেতে হবে।’
বুধবার (২৩ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘জনগণের মেসেজ আমরা সবাই পেয়েছি এবং আমরা সে বিষয়ে আলোচনা করছি। আলোচনার মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্তে যেতে হবে। তাই সবাইকে শান্ত থাকার এবং সচেতন থাকার আহ্বান থাকবে।’