calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ইরাকি যোদ্ধাদের রকেট হামলা সিরিয়ার মার্কিন ঘাঁটি তে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইরাকি যোদ্ধাদের রকেট হামলা সিরিয়ার মার্কিন ঘাঁটি তে

সিরিয়ার পূর্বাঞ্চলে দখলদার মার্কিন বাহিনীর একটি ঘাঁটিতে এক ভয়াবহ রকেট হামলা চালিয়েছে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ • সকাল ০৮:৩৬
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৬৪ বার পঠিত

লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল মঙ্গলবার (২২ অক্টোবর) এক প্রতিবেদনে জানিয়েছে, সিরিয়ার দেইর আয-জাওয়ার প্রদেশের কনোকো গ্যাস ক্ষেত্রের কাছে অবস্থিত মার্কিন ঘাঁটিতে অন্তত ছয়টি রকেট দিয়ে হামলা চালানো হয়।


ছয়টির মধ্যে চারটি রকেটই সামরিক ঘাঁটির ভিতরে আঘাত হানে। এ সময় সেখানে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায় বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।


কনোকো গ্যাস ফিল্ডের কাছে দখলদার মার্কিন বাহিনী যে রাডার স্টেশন প্রতিষ্ঠা করেছে সেটি লক্ষ্য করে ওই রকেট হামলা চালানো হয়েছে।


আল-মায়াদিন টিভির প্রতিবেদনে বলা হয়, রকেট হামলার পরপরই মার্কিন বাহিনী সিরিয়ার ইউফ্রেটিস নদীর পূর্ব পাশের সাতটি গ্রামে হামলা চালিয়েছে। এই অঞ্চল সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।


ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এবং লেবাননে যখন ইসরায়েলি দখলদার বাহিনী বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তখন সিরিয়ায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির ওপর এই রকেট হামলা হলো।


ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতি মার্কিন সরকার শুরু থেকেই প্রকাশ্য সমর্থন ও সহায়তা দিয়ে আসছে। এসব ঘটনায় মধ্যপ্রাচ্যে মারাত্মক সামরিক উত্তেজনা বিরাজ করছে।